বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন

প্রকাশিত:সোমবার, ১৯ অক্টো ২০২৬ ১১:১০

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন

Manual1 Ad Code

সুরমাভিউ:-  যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন গত ১৮ অক্টোবর সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের নতুন ও সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকার নিবন্ধিত পাক্ষিক ‘বিশ্বনাথ বার্তা’ পত্রিকার সম্পাদক, সাজুল এন্ড রাজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য ইলিয়াস আহমদ রাজন।

Manual2 Ad Code

নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ, কোষাধ্যক্ষ মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খান ও আখলাক হোসেন, সহকারী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও আব্দুর রহিম রঞ্জুসহ কমিটির সকল নির্বাচিত সদস্যকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছাবার্তায় ইলিয়াস আহমদ রাজন বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীরা এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ট্রাস্টটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশের মানুষের কল্যাণে এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে ব্যয় করা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ দুনিয়া ও আখেরাতের কল্যাণ বয়ে আনবে। ট্রাস্টের দায়িত্বশীল ব্যক্তিরা অতীতে ন্যায়, ইনসাফ ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠন পরিচালনা করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়।

Manual5 Ad Code

ইলিয়াস আহমদ রাজন আরও বলেন, নবনির্বাচিত নেতৃত্ব অতীতের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ট্রাস্টের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টা বিশ্বনাথের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করবে এবং এলাকার সামগ্রিক শিক্ষার উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খান বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করাই আমাদের প্রধান লক্ষ্য। নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করতে চাই। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে ট্রাস্টের সদস্য ও প্রবাসীদের সহযোগিতা কামনা করছি।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজম খাঁন বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। নতুন কমিটির সকলকে সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম আরও এগিয়ে নিতে চাই। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সকল সদস্য ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহব্বত শেখ বলেন, ট্রাস্টের শিক্ষা ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করছি।

Manual2 Ad Code

পরিশেষে ইলিয়াস আহমদ রাজন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে ট্রাস্টের সকল সদস্যের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ