বিশ্বনাথে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত:রবিবার, ১৮ অক্টো ২০২৬ ০৭:১০
Manual4 Ad Code
সুরমাভিউ:- ‘এসো কুরআনের আলোয় আলোকিত হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ জোহর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২৫টি বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের ১২২ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগীতা শেষে বাছাই পবে বিজয়ী ক্বারী ও হাফেজদের মধ্যে সেরা স্থান অর্জনকারী বিজয়ীদের সম্মাননা স্মারক, কৃতি সনদ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি হাফিজ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শিব্বির আহমেদ বিশ্বনাথী। বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে তরুণ ও শিশু-কিশোরদের সঠিক পথ দেখাতে কুরআনের প্রতিযোগিতার আয়োজন ক্ষুদে হাফেজদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি সমাজে কুরআনী সংস্কৃতি ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ইউসুফের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালন হযরত মাওলানা ফয়জুর রহমান। বক্তব্যে তিনি বলেন, কুরআন চর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করতে এবং যুবসমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে এই ধরণের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও যুযোপযোগী ভূমিকা রাখবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য সচিব কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
বিচারকের দায়িত্বে ছিলেন, সিলেট জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি হাফিজ ক্বারী আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাতেম আহমেদ, প্রচার সম্পাদক হাফিজ ক্বারী রিফাত হাসান।
এসময় উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ জুনাইদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু ইউসূফ, সহ অর্থ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজ সিয়াম আহমদ, আল আরাবিয়া সুবহানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুখতার আহমদসহ অন্যন্য নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে দেশ এবং প্রবাস থেকে আর্থিকভাবে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী রাফি আহমদের কোরআন তেলাওয়াতের ¯িœগ্ধতায় দেশ জাতি ও সমগ্র বিশ্ব শান্তিকামনায় বিশেষ মোনাজাত করা হয়।