মাধবপুর পৌর শহরের গুদামপাড়া-শিবপুর রাস্তা সংস্কার করলেন মেয়র পদপ্রার্থী বাদল পাঠান

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ অক্টো ২০২৬ ০৬:১০

মাধবপুর পৌর শহরের গুদামপাড়া-শিবপুর রাস্তা সংস্কার করলেন মেয়র পদপ্রার্থী বাদল পাঠান

Manual8 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:-  হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের গুদামপাড়া থেকে শিবপুরগামী বেহাল রাস্তাটি নিজ উদ্যোগে সংস্কার কাজের সূচনা করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মো. বাদল পাঠান।

Manual8 Ad Code

​পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩০ বছর ধরে মাধবপুর পৌর শহরের অনেক রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার কোনো টেকসই উন্নয়ন হয়নি। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা সিলেট বিভাগের ঐতিহ্যবাহী এই পৌর শহরের জন্য অত্যন্ত দুঃখজনক।

​এলাকাবাসীর মতে, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে আপোষহীন, সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিত্ব হিসেবে মো. বাদল পাঠানই পৌর শহরকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে উপযুক্ত।

Manual1 Ad Code

​এ বিষয়ে মেয়র পদপ্রার্থী মো. বাদল পাঠান বাংলাদেশ জাতীয় বাদী তরুণ দল আহবায়ক মাধবপুর উপজেলা খাশা।

Manual2 Ad Code

​”দীর্ঘ তিন দশক ধরে মাধবপুরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা অবহেলিত অবস্থায় রয়েছে। বৃষ্টি হলেই সাধারণ মানুষকে জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হয়। আপনারা যদি আমাকে দোয়ায় ও আশীর্বাদে রেখে নির্বাচিত করেন, তবে মাধবপুরকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব।”

​এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ পৌরবাসী উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ