সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িতর সভা অনুষ্ঠিত

প্রকাশিত:Saturday, 28 Nov 2026 08:11

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িতর সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট বিভাগের স্বায়ত্তশাসন এবং সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার নগরীর মধুবন সুপামার মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলটি পাঞ্চায়িতর সভাপতি মাওলানা প্রিন্সিপাল জিলাল আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফ্রান্স প্রবাসী মুহির আহমদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক এডিশনাল জিপি অ্যাডভোকেট তাজ রীহান জামান।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, ১৯৪৭ সালের গণভোটের প্রতিশ্রুতি অনুযায়ী সিলেট বিভাগের স্বায়ত্তশাসন এখন সময়ের দাবি। পাশাপাশি নিজস্ব বর্ণমালাসমৃদ্ধ ও বিশ্বের ৯৭তম ভাষা হিসেবে পরিচিত ১ কোটি ২০ লাখ মানুষের মাতৃভাষা ‘সিলটি’কে অবিলম্বে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।

Manual2 Ad Code

এছাড়া, দ্বৈত নাগরিকদের স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের স্বার্থবিরোধী এ ধরনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিনুজ্জামান চৌধুরী, মোঃ অলিউল হক, সহ-প্রচার সম্পাদক মোঃ সাদিক আঃ রাজ্জাক শাওন, কে. এম. সামসুল ইসলাম, সাজ্জাদ আহমদ সাজু, মোহাম্মদ শাহ আলম, সিলটি ভাষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ কামরুল আমীন, মোঃ ইফতেখার আহমদ জায়েদী, আফিকুর রহমান আফিক, মুহির আহমদ, মোঃ শামসুল হক প্রমুখ।

সভার শেষে প্রধান অতিথি মুহির আহমদকে ফুলেল সংবর্ধনা এবং সিলটি ভাষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুল আমীন সহকারী পিপি নিযুক্ত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ