বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলীর শয্যা পাশে গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ

প্রকাশিত:Friday, 27 Nov 2026 04:11

বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলীর শয্যা পাশে গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ

Manual7 Ad Code

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, সিলেটের প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মুহাম্মদ আরশ আলী বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নগরীর সোবহানীঘাটস্থ ওয়েসিস হাসপাতালে ৬ষ্ঠ তলায় ৬০৬ ভিআইপি কেবিনে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসক ডাঃ ইসতিয়াজ হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

গত ২৫ নভেম্বর বুধবার বিকালে প্রবীণ এই রাজনীতিবিদ ও আইনজীবীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে হাসপাতালে ছুটে যান গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর গণতন্ত্রী পার্টির সভাপতি অধ্যক্ষ প্রাণ কান্ত দাস, দিরাই উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাস প্রমুখ নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এ সময় নেতৃবৃন্দ ব্যারিস্টার আরশ আলীর শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান।
নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী সিলেটের আইন অঙ্গন ও রাজনীতিতে একজন শ্রদ্ধেয় ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। তাঁর অসুস্থতায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর পূর্ণসুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ