|
প্রকাশিত:Friday, 27 Nov 2026 04:11
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১ নভেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজিউন)।
মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে নাতি নাত্নি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন। ১২ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বাড়ীর সামনের মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবনস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ সমিতির সিলেটের সভাপতি এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, সাধারণ সম্পাধক ডঃ দিদার চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাধক এডভোকেট সিদ্দিকুর রহমান, জগন্নাথপুর সমিতির সভাপতি আলহাজ আবুল বসর, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ শামিম আহমদ, চিলাউড়া হলদিপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোওয়ার হোসেন সুনু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জামাল উদ্দিন আহমদ, এডভোকেট সাইদুর রহমান রিপন, প্রধান শিক্ষক আব্দুল বাছির চৌধুরী, সাবেক মেম্বার জাকির হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সমুজ মিয়া ও মাহমুদ চৌধরী। উল্লেখ্য, আছাব মিয়া চৌধুরী, সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার চাচাতো ভাই।-বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766