জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক

প্রকাশিত:Friday, 27 Nov 2026 05:11

জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক

Manual4 Ad Code

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম চূড়ান্ত করেছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘হ্যাঁ, জিহাদ ভাই-ই প্রার্থী থাকবেন। আমরা এখন তাকে নিয়েই এগোচ্ছি।’

জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগ্নে। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত জিহাদ খান ১৯৮৮ সালে দলটির রোকন (সদস্য) হন। বর্তমানে তিনি দলটির নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual7 Ad Code

পেশায় হৃদ্‌রোগ বিশেষজ্ঞ জিহাদ খান বর্তমানে ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হৃদ্‌রোগ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ খান। ওই নির্বাচনে তিনি ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট পেয়েছিলেন। তবে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় গত ২৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ