মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

প্রকাশিত:Friday, 06 Nov 2026 08:11

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

Manual6 Ad Code

সুরমাভিউ:-  শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ বি.কম স্যারের বাসায় সপ্তক সংগীত বিদ্যালয়ের স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

বিমল করের সঞ্চালনে ও অমরেশ সরকার সঞ্জু স্যারের সভাপতিত্বে সপ্তক সংগীত বিদ্যালয়ের ব্যবস্থাপনায়  আবৃত্তি, সংগীত ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাতক উপজেলার তিন গুণী শিক্ষক উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

মন্ডলীভোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক  মো. হেলালুল ইসলাম, একই স্কুলের  শিক্ষক মুনমুন কর্মকার ও ১৯ নং নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কর। প্রথমেই মুক্তাক্ষরের  দীনবন্ধু দেবনাথ সম্মানিতদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়।গুণী শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় মুক্তাক্ষরের স্বীকৃতি দাস। শুরুতেই সম্মানিতদের সম্মানে ইংরেজিতে বক্তব্য রাখে মুক্তাক্ষরের সাম্য চক্রবর্তী।  দলগত ও একক আবৃত্তি  পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা।অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন দীনবন্ধুর মা ও অতসীর মা।আলোচনায় বক্তব্য রাখেন সম্মানিত গুণী শিক্ষকরা।প্রথমেই সম্মাননা ক্রেস্ট প্রদান  করেন প্রধান শিক্ষক মো. হেলালুল ইসলাম ও শিক্ষক সঞ্চয় কর’কে সপ্তক সংগীত বিদ্যালয়ের পরিচালক অমরেশ সরকার সঞ্জু। মুক্তাক্ষরের পরিচালক ও প্রশিক্ষক বিমল কর শিক্ষক মুনমুন কর্মকার-এর হাতে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে আগামী ৮ নভেম্বর কালী পূজায় আবৃত্তি, চিত্রাঙ্কন, আরতি নৃত্য ও উলুধ্বনি প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নেবার জন্য বলা হয়। সব শেষে সবাইকে নিয়ে  বিজয়ার মিষ্টিমুখ করানো হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ