জাহাঙ্গীর আলম হত্যার বিচারের দাবীতে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত:Friday, 06 Nov 2026 07:11

জাহাঙ্গীর আলম হত্যার বিচারের দাবীতে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা সর্বদলীয় সচেতন নাগরিক সমাজ, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উপজেলা গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন সর্বদলীয় সচেতন নাগরিক সমাজ, কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. মাসুক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর ও সৈয়দ জামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ১ নভেম্বর বিকেলে জমি বিক্রির মধ্যস্থতাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম নিহত হন। এ ঘটনায় তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ময়নুল হককে আটক করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ