|
প্রকাশিত:Friday, 06 Nov 2026 07:11
সুরমাভিউ:- সিলেট নগরীতে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘি এলাকা পর্যন্ত মিছিল করার সময় তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সিটিএসবি শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের সিয়েরা-১, হোন্ডা মোবাইল-১, সিয়েরা-৩, সিয়েরা-৪ ও রোমিও-৪ টিমের সহায়তায় পরিচালিত এ অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাঁদের হেফাজত থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. শাহেক আহমেদ (৩২), মুন্না আহমেদ (২৯), দেলোয়ার হোসেন (৩৫), মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), তানিম ইকবাল (১৯), সালেহ আহমেদ (১৮), ফাহিম হাসান রবি (১৮), জাকের খান (২৯), কিবরিয়া আহমেদ (৩০), জুনায়েদ আহমেদ (৩৮), আলী আহমদ (৪৫) ও এন এম নাদিম (২০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বাড়ি জকিগঞ্জ উপজেলায়, চারজনের কানাইঘাট উপজেলায় এবং তিনজনের দক্ষিণ সুরমা এলাকায়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766