ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

প্রকাশিত:Wednesday, 04 Nov 2026 06:11

ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত। শ্রমজীবী শ্রমিকগণ কষ্ট ও ত্যাগ করে জীবিকা নির্বাহ করে পরিবার পরিচালনার চেষ্টা করে। এখানেও বাঁধা দেয়ার জন্য ওঠে পড়ে লেগেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে সংগোপনে চলার চেষ্টা করে। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও বৈধ আন্দোলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতে ইসলাম তাদের সাথে আছে এবং থাকবে। সরকার ঘোষিত ই-রিক্সা এখন স্বপ্ন। এটা বিএনপি’র ফ্যামিলি কার্ড, বিদ্যুৎ কার্ড এই রকমই। ই-রিক্সা কবে আসবে তার কোন ঠিক নেই। তিনি শ্রমিকদের দাবী আদায়ের আন্দোলন অব্যাহত রাখার আহবান জানান।

তিনি গত ৩ নভেম্বর মঙ্গলবার রাতে নগরীর জিন্দাবাজারে রিক্সার মালিক, শ্রমিক স্বার্ধবিরোধী গেজেট সংশোধনের দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual7 Ad Code

সংগঠনের জেলা সহ সভাপতি সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী ও কফিল উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম।

Manual7 Ad Code

সংগঠনের সহ সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের ৬নং ওয়ার্ডের সভাপতি শহীদ বকস, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, ৭নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস আলী, ৮নং ওয়ার্ডের সভাপতি শহীদ বকস, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৯নং ওয়ার্ডের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুজ জলিল, ১০নং ওয়ার্ডের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৩নং ওয়ার্ডের সভাপতি জাবেদুর রহমান, সাধারণ সম্পাদক জিল্লুল হক, ১৫নং ওয়ার্ডের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ১৬নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ২১নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ২২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২৪নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ২৫নং ওয়ার্ডের সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, ৩৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, ৩৪নং ওয়ার্ডের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ৩৬নং ওয়ার্ড সভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সুবহান, ৩৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

Manual7 Ad Code

সমাবেশে বক্তারা ব্যাটারী চালিত রিক্সার মালিক, শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের জোর দাবী জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের জীবনযাত্রার বিষয় বিবেচনা করে সরকার কর্তৃক প্রকাশিত গেজেট সংশোধন করার উদ্ধাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ