চার দিন গ্যাস বন্ধের খবর কি সত্যি? যা জানাল পেট্রোবাংলা

প্রকাশিত:Tuesday, 03 Nov 2026 06:11

চার দিন গ্যাস বন্ধের খবর কি সত্যি? যা জানাল পেট্রোবাংলা

Manual4 Ad Code

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। প্রতিষ্ঠানটি বলছে, এ সময়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যেতে পারে।

Manual3 Ad Code

মঙ্গলবার পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

এর প্রভাবে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন তথ্য দিয়ে কয়েকটি সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিষয়টি পেট্রোবাংলার নজরে এসেছে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ