প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী

প্রকাশিত:Tuesday, 03 Nov 2026 09:11

প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী দা. বা. দীর্ঘ প্রায় দুই দশক পর আগামী ২৫ নভেম্বর পুণ্যভূমি সিলেটে আগমন করছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেটসহ দেশের ধর্মপ্রাণ মুসলমান, উলামায়ে কেরাম ও দ্বীনি অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মুফতি আবদুল মুনতাকিম দীর্ঘদিন ধরে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তকী উসমানীকে সিলেট ও বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। এ উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে সরাসরি সাক্ষাৎ করেও তাঁকে সিলেটে আগমনের অনুরোধ জানান। গত বছরও তাঁর সফরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কিছু অনিবার্য কারণে সে সফর স্থগিত হয়ে যায়।

Manual6 Ad Code

অবশেষে এ বছর মুফতি তাকী উসমানীর সম্মতি ও আগ্রহে চলতি নভেম্বর মাসে তাঁর সিলেট সফরের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। দ্বীনি মাদ্রাসাগুলোর বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় রেখে নভেম্বর মাসকে সফরের জন্য নির্বাচন করা হয়েছে। সফরকালে  বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীনি ও ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী।

এ উপলক্ষে আগামী ২৫ নভেম্বর বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হবে এক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।  এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, ইসলামী চিন্তাবিদ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যাপক সমাগম প্রত্যাশা করা হচ্ছে।মুফতি আব্দুল মুনতাকিম বলেন, “শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী সমকালীন মুসলিম বিশ্বের এক অনন্যসাধারণ ইসলামী ব্যক্তিত্ব। আরব-আজমে বর্তমান সময়ের শ্রেষ্ঠ ইসলামী স্কলার হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইলম, ফিকহ, গবেষণা, লেখনী, ইসলাহী মেহনত ও উম্মাহর পথনির্দেশনায় তাঁর অবদান বিশ্বব্যাপী স্মরণীয়। এমন একজন মহান মনীষীর সান্নিধ্য লাভ এবং তাঁর কাছ থেকে ইলমি ও আমলি দিকনির্দেশনা গ্রহণের সুযোগ আমাদের জন্য এক বিরাট নেয়ামত।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর সিলেট আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়। বয়স ও শারীরিক বাস্তবতার কারণে ভবিষ্যতে তাঁর এ ধরনের সফরের সুযোগ কতটা পাওয়া যাবে, তা বলা কঠিন। তাই এই সফরকে আমরা অত্যন্ত মূল্যবান ও ঐতিহাসিক সুযোগ হিসেবে গ্রহণ করতে চাই। উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম-খতিব, আধুনিক শিক্ষিত সমাজ এবং সর্বস্তরের মুসলমান যেন এ সুযোগের যথাযথ মূল্যায়ন করেন। তাঁর সান্নিধ্য থেকে উপকৃত হন, তাঁর ইলমি আলোচনা ও দিকনির্দেশনা গ্রহণ করেন এবং যথাযোগ্য সম্মান ও ভালোবাসার সঙ্গে তাঁকে বরণ করে নেন—এটাই আমাদের প্রত্যাশা।

মুফতি আব্দুল মুনতাকিম সিলেট বিভাগের সর্বস্তরের উলামায়ে কেরামের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, এটি শুধু একটি সাধারণ সম্মেলন নয়; বরং সমকালীন মুসলিম বিশ্বের একজন শীর্ষস্থানীয় আলেম ও সর্বজন শ্রদ্ধেয় ফকিহের সান্নিধ্য লাভের এক বিরল সুযোগ। তাই দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে এ সম্মেলনকে সিলেটের ইতিহাসে স্মরণকালের বৃহত্তম ও স্মরণীয় ইসলামী সমাবেশে পরিণত করতে হবে।

Manual6 Ad Code

তিনি আশা প্রকাশ করেন, সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের ইমাম-খতিব, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসলমান সম্মেলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তকী উসমানীকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেল ৩ ঘটিকা থেকে ৯ ঘটিকা পর্যন্ত এ সম্মেলনের শুরুতে পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা হানিফ জালন্ধরীও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এছাড়াও দেশ বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদ গন এ মহা সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সম্মেলন সিলেটের দ্বীনি অঙ্গনে এক স্মরণীয় অধ্যায়ের সূচনা করবে।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ