|
প্রকাশিত:Thursday, 29 Oct 2026 09:10
সুরমাভিউ:- আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী উদ্যানের ইজতেমা ময়দানে ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাদ মাগরিব হাজির হয়েছেন সিলেট-৪ আসনের এমপি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আঞ্জুমানের কেন্দ্রীয় নায়েবে আমীর ও শেখবাড়ী জামিয়ার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা শায়খ আহমদ আফজাল বর্ণভী হাফিজাহুল্লাহ মন্ত্রী মহোদয়কে স্বাগত জানান।
আগত মেহমানদের উদ্দেশ্যে ইজতেমা আয়োজনের উদ্দেশ্য বর্ণনা করেন আঞ্জুমানের যুগ্ম মহাসচিব মুফতি শেখ সাদ আহমদ আমীন বর্ণভী।
সন্ধ্যার আগে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন সাহেবের নেতৃত্বে খেলাফত মজলিসের একটি দল মাঠ পরিদর্শনে এসেছিলেন। মাঠে উপস্থিত হয়েছেন ঢাকার বিভিন্ন মাদরাসার মুহতামিম, রাজনৈতিক ও শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। আল্লাহ তায়ালা আজিমুশ্বান ইজতেমাকে কবুল করুন। আমীন।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766