ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত:Thursday, 29 Oct 2026 09:10

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গিয়ে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

বৃহষ্পতিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের এক সভায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার জোর দাবীও জানানো হয়। ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি জহিরুল ইসলাম মিশু,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান,তথ্য প্রযুক্তি সম্পাদক মো: কামরুল আলম, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য মো. মশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ।

Manual7 Ad Code

সভায় বক্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব পালন এবং তথ্য সংগ্রহের অধিকারকে বাধাগ্রস্ত করার শামিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

সভায় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা তাঁদের ওপর শারীরিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Manual5 Ad Code

প্রেসক্লাব নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।

Manual8 Ad Code

উল্লেখ্য গত (২৯ অক্টোবর) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। এ ঘটনায় দুই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় আহত হন ।

Manual7 Ad Code

সভায় সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৭ নভেম্বর থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে।প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খানকে আহবায়ক ও ক্লাব সদস্য মো: আলমগীর আলম কে সদস্য সচিব করে ৫সদস্যের উপকমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,তথ্য প্রযুক্তি সম্পাদক কামরুল আলম, সাধারণ সদস্য ফাহিম আহমদ ও মো: আমির উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ