|
প্রকাশিত:Tuesday, 27 Oct 2026 09:10
সুরমাভিউ:- ১লা নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস। জাতীয় যুব দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠন ও আত্মকর্মীদের উদ্যোগে এক প্রস্তুতি সভা গত ২৬ অক্টোবর সোমবার বেলা ১১টায় সিলেট নগরীর টিলাগড়স্থ যুব উন্নয়ন অধিদপ্তর এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচাক মোঃ আব্দুর রউফ শাহ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, কো-অডিনেটর ইমরোজ এরশাদ, সিনিয়র প্রশিক্ষক (মৎস্য) রবিউল্লাহ ভূইয়া।
ডাটা এন্ট্রি অপারেটর মোঃ মনির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, আদর্শ যুব কল্যাণ সংস্থার সভাপতি আনোয়ার হোসেন রাজু, সাধারণ সম্পাদক আব্দুল জলিল চৌধুরী সামায়ুন, সদস্য নুরুল ইসলাম, ইনসাফ ভিলেজ ডেভেলম্বম্যান ফোরামের সভাপতি জাতীয় যুব পদকপ্রাপ্ত মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, সদস্য নিজাম উদ্দিন, আব্দুল কালাম মুহাঃ নুমান, সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, প্রযুসের সাধারণ এম সিরাজ উদ্দিন, জাতীয় যুব পদকপ্রাপ্ত আশাফাক উদ্দিন আহমদ, সিলেট আলোকিত যুব কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির, মোহাম্মদ শাহ আলম, এক্স-ক্যাডেট সভাপতি মোঃ সারওয়ার আলম, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মোঃ ছালিম আহমদ খান, সদস্য সামিহা আক্তার তাহসিনম, সুরমা যুব সংঘের সভাপতি মাহমাদুল হাসান শাকিল, দেশ যুব সংগঠনের সভাপতি মোঃ কামাল, সিলেট ফ্রিডম ক্লাবের সভাপতি কামরান তালুকদার, ই-লানিং এ্যান্ড আর্নিং লি.মি. কো-অর্ডিনেটর মোঃ রাব্বি ইসলাম, এইচকেএস’র সভাপতি সুক্তা, আত্মকর্মী ফাহিমা আহমদ কুমকুম, জেলি বেগম, আয়েশা পারভীন, শারমিন আক্তার চৌধুরী, সাহদা বেগম, জাহারুন নেছা, মোছাঃ ফাহিমা, সংগঠক রিফাত আহমেদ, রোটারিয়ান মসরুল ইসলাম শান্ত, রোকনে আলম চৌধুরী, যুব সংগঠক মোঃ নুরুল হক, রাজু মিয়া, মনোজিত দাস, রেবুল তালুকদার, হাম্মাদ বিন আনিছ সরকার, হাফিজুল ইসলাম হাফিজ প্রমুখ।
এবারের প্রতিপাদ্য “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ।” বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766