সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি

প্রকাশিত:Tuesday, 27 Oct 2026 09:10

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি

Manual2 Ad Code
সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমজাদ হোসেন পলাশকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক এস পি সেবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এ অব্যাহতি দেওয়া হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৈয়দ আমজাদ হোসেন পলাশের বিরুদ্ধে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দলের যুগ্ম সম্পাদক পদ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে যুগ্ম সম্পাদক পদসংশ্লিষ্ট দায়িত্ব পালন থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ