সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

প্রকাশিত:Monday, 26 Oct 2026 10:10

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

Manual8 Ad Code

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেছেন, “সিলেটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা একার পক্ষে সম্ভব নয়; এজন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।”
‎
‎​শনিবার (২৪ অক্টোবর) বেলা ২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে ‘সিলেট ট্যুরিস্ট ক্লাব’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

‎​প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী আরও বলেন, “২০১৩ সালের পর সিলেটে যে সকল নতুন পর্যটন স্পট গড়ে উঠেছে, সেগুলোকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বিশেষ করে রাতারগুলসহ সম্ভাবনাময় স্থানগুলোকে গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলমান। আশা করছি খুব দ্রুতই এ স্থানগুলোকে সরকারি স্বীকৃতি এনে দিতে পারব।”

‎​পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পর্যটন নগরী নিয়ে কথা বললেও কাঙ্ক্ষিত নিরাপত্তা ও সুবিধা পুরোপুরি নিশ্চিত করতে পারিনি। ছুটি বা উৎসবের দিনগুলোতে সিলেটে পর্যটকদের ঢল নামলে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী ও পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা বিড়ম্বনার সৃষ্টি করা হয়। এসব অনিয়ম কঠোর নজরদারিতে আনা হচ্ছে, যেন পর্যটকদের আর কোনো ভোগান্তিতে পড়তে না হয়।” সিলেটের স্বতন্ত্র সংস্কৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

Manual5 Ad Code

‎​সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী-র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ​সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, ​রোটারিয়ান হাসান কবির চৌধুরী ‎​রোটারিয়ান আবু হাফিজ চৌধুরী, ​উইমেন্স চেম্বারের পরিচালক রোটারিয়ান তাহমিনা হাসান চৌধুরী, ​উইমেন্স চেম্বারের পরিচালক গাজী জিনাত আফজা, ​বিশিষ্ট ব্যবসায়ী জাহানারা বেগম।
‎​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক কারী হিফজুর রহমান।
‎
‎​স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান নুরুল ইসলাম রুপন, সহ-সভাপতি মো. এনামুল কবির, সহ-সাধারণ সম্পাদক শাহ রুম্মান, সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মওদুদ আহমদ, কোষাধ্যক্ষ ওলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুমিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, ট্যুর বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, সহ ভ্রমণ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, অফিস সম্পাদক রতন পাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, এবং নির্বাহী সদস্য মাহবুব ইকবাল মুন্না, এহতেশামুল হক শাহিন, মনোয়ার হোসেন ও ফুজাইল আহমদ, বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট সোসাইটির সভাপতি রোহেল বক্ত তুষার, ক্লাব সদস্য কামাল আহমদ, এমএসইউ রানা, নুরুল ইসলাম জুয়েল, হোসাইন আহমদ মুন্না।
‎
‎​আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটা হয় এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ