|
প্রকাশিত:Tuesday, 27 Oct 2026 07:10
সুরমাভিউ:- সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজারের জল্লারপাড় রোডে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পার্শ্ববর্তী এশিয়া মার্কেট, লন্ডন মেনশন ও মিতালি ম্যানশনের কিছু ব্যবসায়ীর কারণে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। এতে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি, ডেঙ্গুর ঝুঁকি এবং আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, উক্ত ময়লা নিক্ষেপ কারী মার্কেটের মালিক ও প্রতিনিধিরা ষড়যন্ত্রমূলকভাবে নিজেরা ময়লা ফেলে এইচএম কর্পোরেশনের মালিক অ্যাডভোকেট মিসবা উল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং সংবাদ প্রচারের মাধ্যমে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
সরেজমিনে তদন্ত করে বর্জ্য ফেলার প্রকৃত উৎস শনাক্ত, নালা পরিষ্কার, পয়োবর্জ্যের সঠিক নিষ্কাশন এবং ময়লা নিক্ষেপকারী দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরী।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766