তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত:Wednesday, 28 Oct 2026 07:10

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

Manual1 Ad Code

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবদলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

 

তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যুবদলকে আরও সুসংগঠিত করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে। তিনি নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র‌্যালিটি নগরীর রেজিস্ট্রারি মাঠ শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

Manual8 Ad Code

 

সিলেট মহানগর যুবদল সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশন প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

 

বিশেষ বক্তার বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। সংগঠনের নতুন ও পুরোনো নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

সভাপতির বক্তব্য সিলেট মহানগর যুবদল সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের গৌরবময় ইতিহাসের অন্যতম অংশীদার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি বলেন, যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমাদের অঙ্গীকার সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা এবং দেশ ও মানুষের কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা। সিলেট যুবদলের প্রতিটি নেতাকর্মী শৃঙ্খলা, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। কোনো ধরনের হিংসা, প্রতিহিংসা কিংবা রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের সম্মান রক্ষা করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই যুবদলকে আরও শক্তিশালী করতে হবে।

Manual6 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক নজিবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সাবেক সভাপতি পিপি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কয়েস আহমদ, মহানগরের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলার সহ-সভাপতি মকসুদ করিম নোহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগরের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলার সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগরের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর যুবদলের অধীনস্থ ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা, ৪২টি ওয়ার্ড এবং ৬টি থানা যুবদলের দায়িত্বশীল বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।-বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ