|
প্রকাশিত:Wednesday, 28 Oct 2026 07:10
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও মানবিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে সদস্য সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে।
আগামী শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় সিলেটের দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসির আহমদ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব বেলাল আহমদ মুরাদ।
ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালক মহসিন মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766