বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ অক্টোবর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মোহিত এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
এছাড়াও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রফিক আহমেদ ডলার।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাউর রহমান, হেলু মিয়া, মৌলভীবাজার ৩ আসনের এমপির রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম, বিসিবির পরিচালকদের সরফরাজ আহমেদ সরফু।
বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ মকসুদ আহমেদ, মাহবুবুর রহমান, সহ প্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার প্রমূখ।
এ সময় জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীসহ জেলার ৭ টি উপজেলার যুবদলের সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রাক্তন যুবদল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতাকর্মীরা।