প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে যা বললেন অতিরিক্ত প্রেস সচিব

প্রকাশিত:Friday, 30 Oct 2026 11:10

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে যা বললেন অতিরিক্ত প্রেস সচিব

Manual5 Ad Code

জাপান সফর শেষে দেশে ফেরার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও সফরসঙ্গীদের রেখে অন্য বিমানে ফেরেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সব যাত্রীকে সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Manual4 Ad Code

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জাপান থেকে উড্ডয়নের আগে নিয়মিত পর্যবেক্ষণের সময় বিমানে একটি ছোটখাটো যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এটি বড় কোনো সমস্যা ছিল না। পরে সফটওয়্যারভিত্তিক সমাধানের মাধ্যমে দ্রুত ত্রুটিটি ঠিক করা হয়।

 

Manual8 Ad Code

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী চাইলে অন্য কোনো বিমানে দেশে ফিরতে পারতেন। তবে তিনি তা না করে যাত্রীদের কাছে গিয়ে কথা বলেন, তাদের আশ্বস্ত করেন এবং সবার সঙ্গে একই ফ্লাইটে ফেরার সিদ্ধান্ত নেন।

Manual5 Ad Code

তিনি আরও জানান, এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিমানে থাকা শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন এবং তারা যেন আতঙ্কিত না হয়, সে বিষয়েও খোঁজখবর নেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত চারদিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে শুক্রবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরকালে তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পাশাপাশি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ