জগদল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল কাশেম

প্রকাশিত:শনিবার, ১৭ অক্টো ২০২৬ ০৩:১০

জগদল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল কাশেম

Manual6 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল উচ্চ বিদ্যালয়ের ৩ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট।

Manual5 Ad Code

কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জগদল গ্রামের শালিসি ব্যক্তিত্ব মরহুম আবু তাহের মাস্টারের ছেলে আবুল কাসেম ।

Manual1 Ad Code

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual1 Ad Code

অনুমোদিত এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন সাদেক আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন আফসর উদ্দিন । এছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্মারকে উল্লেখ করা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে এডহক কমিটি পরবর্তী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বিধি অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম বলেন, জগদল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি প্রধানমন্ত্রী,স্থানীয় এমপি ও শিক্ষা বোর্ডের প্রতি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করব। শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ