সিলেট সিটি কর্পোরেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা

প্রকাশিত:সোমবার, ১২ অক্টো ২০২৬ ০৯:১০

সিলেট সিটি কর্পোরেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা

Manual4 Ad Code
সুরমাভিউ:-  সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলনসহ সিলেটের ন্যায্য দাবী দাওয়া আদায়ের অন্যতম অগ্রসৈনিক সাবেক ছাত্রনেতা জননেতা আলহাজ্ব মাওলানা আতাউর রহমানকে প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।
রোববার (১১ অক্টোবর) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে বি.কে.এম সিলেট মহানগর শাখার উদ্যোগে নাগরিক সমাবেশে তাঁর নাম ঘোষণা করেন।
আলহাজ্ব মাওলানা আতাউর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের মেয়ের জামাতা।

এ সংক্রান্ত আরও সংবাদ