মৌলভীবাজারে পৌরসভা আইনে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান

প্রকাশিত:মঙ্গলবার, ০৬ অক্টো ২০২৬ ১১:১০

মৌলভীবাজারে পৌরসভা আইনে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান

Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার পৌরশহরে অবৈধ দখল ও পৌরসভা আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসন এর অভিযানে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৭টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস-এর নেতৃত্বে মৌলভীবাজার পৌরশহরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় ৪টি মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
অপরদিকে, একই দিনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে নগরীর শমসেরনগর রোড ও পশ্চিম বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৩টি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পৌরশহরের সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং পৌর এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ