মৌলভীবাজারে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও রোড শো অনুষ্ঠিত

প্রকাশিত:Sunday, 22 Nov 2026 02:11

মৌলভীবাজারে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও রোড শো অনুষ্ঠিত

Manual8 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ এবং অর্থায়নের লক্ষ্যে পরিচালিত ‘উদ্যোগ’ কর্মসূচির বাস্তবায়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে মৌলভীবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর রবিবার  স্থানীয় ওয়েস্টার্ন রেস্টুরেন্টে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, লিড ব্যাংক ও উপজেলা লিড ব্যাংকসমূহের প্রতিনিধি এবং মৌলভীবাজারে কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সুদাংশু রঞ্জন দেব, উপপরিচালক  তানজিনা সুলতানা লাকী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির রিজিওনাল হেড  মোহাম্মদ নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও চিহ্নিতকরণ, আবেদন ফরম সংগ্রহ, উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ, ব্যাংকঋণ প্রাপ্তিতে সহযোগিতা এবং কর্মসূচির সার্বিক বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিবৃন্দ কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা তরুণ উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সকল ব্যাংককে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্ভাবনাময় উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মৌলভীবাজার শহরে একটি রোড শো অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, লিড ব্যাংক ও অন্যান্য তফসিলি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
উক্ত মতবিনিময় সভা ও রোড শোর মাধ্যমে মৌলভীবাজার জেলায় ‘উদ্যোগ’ কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, ব্যাংকসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ