সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

প্রকাশিত:Saturday, 21 Nov 2026 07:11

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি মেধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার সকাল ১০টায় সিলেটের নোয়াপাড়ায় অবস্থিত সিটি মডেল স্কুল এর ক্যাম্পাস-২-এ আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের একত্রিত করে তাদের সাফল্যের স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের অধ্যক্ষ মো. রশিদ আহমদ, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী এবং সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল মুকিত জাহাঙ্গীর।

সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাশ, সিটি মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার,  সিটি আদর্শ ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য লিংকন তালুকদার, নাজমা আক্তার আঁখি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ও অভিজ্ঞতা ব্যক্ত করেন।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক রাজন শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য প্রান্ত দাশ। অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করে সিটি মডেল স্কাউট গ্রুপ। পাশাপাশি ফাউন্ডেশনের সদস্য জিদান, অপু, প্রিয়া, সীমান্ত, পৃতেশ, জিহাদ, মহিমা, সাবিহা, পূর্ণতাসহ অন্যান্য সদস্য স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

৮নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ