দিরাইয়ে প্রেসক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত:Saturday, 21 Nov 2026 05:11

দিরাইয়ে প্রেসক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Manual4 Ad Code

হেলাল আহমেদ দিরাই সুনামগঞ্জ থেকে ::

Manual7 Ad Code

সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে ‘দিরাই প্রেসক্লাব মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা নেওয়া হয়।
দিরাই প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় থেকে আসা ৩১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান অলক, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাসি এবং দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রানী দাস।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

Manual3 Ad Code

কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “দিরাই প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন করা হচ্ছে। এর ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই প্রত্যাশা করি। দুর্গম হাওরাঞ্চলে শিক্ষার মান উন্নয়নে দিরাই প্রেসক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

Manual6 Ad Code

পরীক্ষা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি ও প্রেসক্লাব সদস্যরা ফটোসেশনে অংশ নেন। আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলতেই প্রতি বছরের মতো এবারও এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ