নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ- অক্টোবর ২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
ব্রিফিং প্যারেডে নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ, দায়িত্ব পালন সংক্রান্ত নির্দেশনা এবং করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত ব্রিফ করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, অস্বচ্ছতা বা স্বজনপ্রীতির সুযোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। পাশাপাশি নিয়োগের প্রতিটি ধাপ নির্ভুলভাবে সম্পন্ন করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সবাইকে দায়িত্বশীল ও সচেষ্ট থাকার আহ্বান জানান।
আগামী ২২, ২৩ ও ২৪ নভেম্বর মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে টিআরসি নিয়োগের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা (Physical Endurance Test) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।