মৌলভীবাজারের বড়লেখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত:Tuesday, 17 Nov 2026 11:11

মৌলভীবাজারের বড়লেখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ৪টি মামলায় ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আছকর আলীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ১৬ নভেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা থানার এসআই মোঃ শফিকুল ইসলাম।
গ্রেফতারকৃত আছকর আলী বড়লেখা উপজেলার  সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলায় পৃথকভাবে ১ বছর, ১ বছর, ১ বছর ও ৬ মাসসহ মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।
গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ