|
প্রকাশিত:Friday, 13 Nov 2026 08:11
সুরমাভিউ:- সুনামগঞ্জ সমিতি, সিলেট এর উদ্যোগে এসএসসি/ সমমান পরীক্ষা ২০২৬ খ্রিস্টাব্দের উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এক ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল ১৪ নভেম্বর, শনিবার বিকাল ৩ টায় নগরী দরগাহ গেইটস্থ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম।
সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সভাপতি অ্যাডভোকেট মোঃ মোজাককির হোসেন কামালীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ দিদার চৌধুরী ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766