ওয়াজ মাহফিলের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জমিয়তকে জড়ানোর নিন্দা সিলেট জেলা দক্ষিণ জমিয়তের

প্রকাশিত:Wednesday, 11 Nov 2026 08:11

ওয়াজ মাহফিলের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জমিয়তকে জড়ানোর নিন্দা সিলেট জেলা দক্ষিণ জমিয়তের

Manual2 Ad Code
সুরমাভিউ:-  সিলেটের বিশ্বনাথ উপজেলার জামেয়া মাদানিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জমিয়তকে জড়িয়ে সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা।
১১ নভেম্বর (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা দক্ষিণ জমিয়তের নেতৃবৃন্দ বলেন, সংশ্লিষ্ট মাহফিলটি জমিয়তের কোনো দলীয় অনুষ্ঠান ছিল না। মাহফিলে প্রদত্ত বক্তব্যও জমিয়তের দলীয় বক্তব্য নয়। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির দায় কোনোভাবেই দলের ওপর বর্তায় না।
জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দ্বীনি মাহফিলে বক্তাদের দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য দেওয়া যেমন জরুরি, তেমনি শ্রোতাদেরও সহনশীল আচরণ করা উচিত। একটি দ্বীনি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো প্রয়াসই সমর্থনযোগ্য নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনায় আহত মাওলানা উবায়দুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ