|
প্রকাশিত:Sunday, 08 Nov 2026 08:11
সুরমাভিউ:- সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২,৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে একযোগে দুটি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষার কেন্দ্র হলো আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার।
পরীক্ষা চলাকালে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্র দুটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।-বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766