|
প্রকাশিত:Wednesday, 11 Nov 2026 08:11
সুরমাভিউ:- বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
জেলা আমীর, জেলা নায়েবে আমীর, জেলা সেক্রেটারী ও সহকারী সেক্রেটারীসহ জেলা কর্মপরিষদ এবং জেলা মজলিশে শূরার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে জেলা আমীর নির্বাচিত হওয়ার পর ধারাবাহিক প্রক্রিয়া শেষে ১০ নভেম্বর মঙ্গলবার রাতে নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সভায় এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ ও মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারী হিসেবে মো. জয়নাল আবেদীন এবং সহকারী সেক্রেটারী হিসেবে অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মাওলানা মাশুক আহমদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766