পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত:Tuesday, 10 Nov 2026 07:11

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নগরীর ছড়ারপাড়স্থ বউ বাজারের সামনে ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি, কালীঘাট রোড শাখা সিলেটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগদ অর্থের পরিবর্তে কিউআর কোডের মাধ্যমে লেনদেন করলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্য লেনদেন প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। বক্তারা আরও বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সফল বাস্তবায়নে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ছড়ারপাড় এলাকার ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার ব্যবহার আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার ব্যবস্থাপক খন্দকার আজিম উজ্জামান এর সভাপতিত্বে ও ডেপুটি জুনিয়র অফিসার মো. আবু তাহের শাহিনের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক ব্যবসায়ী  ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী সৈয়দ জাহিদ উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার অপারেশন ম্যানেজার কবির আহমদ চৌধুরী, প্রিন্সিপাল অফিসার প্রশান্ত চন্দ্র দাস, শাহজালাল উপশহর শাখার ডেপুটি জুনিয়র অফিসার এডিসি আশীষ রায়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার ডেপুটি জুনিয়র অফিসার ইমরান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সমবেত ব্যবসায়ী ও স্থানীয় গ্রাহকদের মাঝে ডিজিটাল কিউআর কোড এর ব্যবহারের মাধ্যমে নকদ টাকা বিহীন ও নিরাপদ লেনদেনের বিভিন্ন সুবিধা এবং আধুনিক ব্যাঙ্কিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির আওতায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের বাংলা কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।-বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ