গণমানুষের সামনে জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : কয়েস লোদী

প্রকাশিত:Monday, 09 Nov 2026 09:11

গণমানুষের সামনে জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : কয়েস লোদী

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দীর্ঘদিন ধরে অনেক সত্য মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয়নি। এখন সময় এসেছে সব সত্য গণমানুষের সামনে তুলে ধরার।তিনি বলেন,বিগত সময়ে ভূল তথ্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে।তিনি ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কথা তুলে ধরে বলেন,এসময় অনেক সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। বিগত ১৭ বছরের মানুষের ন্যায্য আন্দোলনের বিষয় তো দূরের কথা, আন্দোলনে নিহত সহকর্মীদের জন্য গায়েবানা জানাজা পর্যন্ত পড়তে পারেনি আমরা। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন জিয়াউর রহমান। তাঁর মতে, সেই ধারাবাহিকতার মধ্য দিয়েই আজকের বাংলাদেশের পথচলা। তিনি গণমানুষের সামনে জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।

সোমবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

জিয়া পরিবারের সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৭৮ সালে একটি পরীক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর সাথে একই কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন তিনি। তখন অনেকেই বলছিলেন, রাষ্ট্রপতির ছেলে তাঁদের সঙ্গে পরীক্ষায় বসেছেন। অথচ আরাফাত রহমান কোকো তাঁর পাশেই বসে পরীক্ষা দিচ্ছিলেন কেউ টেরই পাননি। কারণ তার সাধারণ পোশাক-পরিচ্ছদের কারণে অনেকেই বুঝতে পারেননি, তাঁদের সঙ্গে একই কক্ষে রাষ্ট্রপতির ছেলে পরীক্ষা দিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন্ত প্রতিচ্ছবি তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে দেখতে পান। এ সময় নতুন প্রজন্মকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।

Manual4 Ad Code

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন উপ কমিটির আহবায়ক তারেক আহম খানের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট ক্যাবল সিস্টেম লিঃ (এসসিএস) এর ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য মো: মশাহিদ আলী, সৈয়দ রাসেল আহমদ, অভ্যন্তরীণ ক্রীড়া উপকমিটির সদস্য মো: আলমগীর আলম, সদস্য মো: আমির উদ্দিন,নাহিদ আহমদ ও ফাহিম আহমদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য মাহফুজ কাউছার সাদি, গীতাপাঠ করেন ক্লাব সদস্য জনি কান্ত শর্মা, ত্রিপিটক পাঠ করেন উৎফল বড়ুয়া।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু বলেন, যুগোপযোগী অনলাইন গণমাধ্যম বর্তমানে বিশ্বব্যাপী সমাদৃত। অনলাইন গণমাধ্যমের প্রত্যেক প্রতিনিধি লক্ষ মানুষের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের উদ্যোগ নেওয়ায় তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন নগরীর মার্কেটগুলো নির্ধারিত সময়ের পর বন্ধ রাখা এবং দীর্ঘরাত পর্যন্ত মেলা পরিচালনার বিষয়টি তুলে ধরে বলেন, রাত ৮টার পর শহরের সব মার্কেট বন্ধ থাকলেও একই শহরে বাণিজ্য মেলা রাত ১১টা পর্যন্ত চলতে থাকে। এ বিষয়ে, জনস্বার্থে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠান শেষে বিশেষ অতিথিবৃন্দকে সাথে নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্টানিক উদ্বোধন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়াম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এ সংক্রান্ত আরও সংবাদ