|
প্রকাশিত:Tuesday, 10 Nov 2026 07:11
সুরমাভিউ:- ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের (NSA) কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে ১২ জন স্থান পেয়েছেন। নবগঠিত কমিটিতে তাঁরা যুগ্ম সদস্য সচিব, সংগঠক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল ওয়াহিদ উমায়ের। সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন বাবলু, আব্দুল মোহাইমিন চৌধুরী সাদমান ও রফি আহমেদ তানিম।
এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিবরিয়া সারওয়ার, মাহফুজ কাউসার ছাদি, সফির উদ্দিন, চৌধুরী ফারদিন হায়াত, মাহমুদ রেজা সৌরভ, কামরান আহমেদ, এনায়েত আহমেদ ও আব্দুল মুহিত।
নতুন দায়িত্বপ্রাপ্তরা জানান, সিলেট অঞ্চলের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রসারে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন। এ অঞ্চলের সম্ভাবনাময় ক্রীড়াবিদদের এগিয়ে নেওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ে সিলেটের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, NSA-এর কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের ১২ জনের অন্তর্ভুক্তি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766