জিএসসি ইউকে’র অর্থায়নে বিশ্বনাথের আমতৈল গ্রামে প্রতিবন্ধী পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর

প্রকাশিত:Friday, 13 Nov 2026 06:11

জিএসসি ইউকে’র অর্থায়নে বিশ্বনাথের আমতৈল গ্রামে প্রতিবন্ধী পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর

Manual1 Ad Code

সুরমাভিউ:-  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সেন্ট্রাল কমিটির সার্বিক অর্থায়নে ও তদারকিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। ‘প্রজেক্ট আমতৈল’-এর আওতায় ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ১৩ নভেম্বর শুক্রবার সকালে দুটি পরিবারের কাছে এসব নতুন পাকা ঘর হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর করেন জিএসসি সেন্ট্রাল চেয়ারপার্সন সালেহ আহমদ। এ সময় তিনি জিএসসি সেন্ট্রাল, রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেল এস-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বহুতল বিশিষ্ট নির্মাণাধীন জামে মসজিদের কাজও পরিদর্শন করেন।
উল্লেখ্য, নির্মাণাধীন এই মসজিদটির মেহরাবের আধুনিকায়নের যাবতীয় অর্থায়ন করছেন মরহুমা সামিরা আহমেদের (লেট সামিরা আহমেদ) পক্ষ থেকে তাঁর এক বোন।

Manual1 Ad Code

হস্তান্তরকৃত ঘর দুটির মধ্যে প্রথমটির অর্থায়ন করেছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসী ও জিএসসি নর্থওয়েস্ট রিজিয়নের হিবা নূর রিয়াজ। দ্বিতীয় ঘরটি মরহুমা আখলাকুন নেছা বেগমের স্মরণে আরএফসি-এর অর্থায়নে নির্মাণ করা হয়েছে।

ঘর হস্তান্তর ও পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব পদকপ্রাপ্ত যুব সংগঠক মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম এবং শ্রীহট্ট প্রকাশনার প্রকাশক ও লেখক জিবলু রহমান।

Manual4 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ