মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত:Thursday, 12 Nov 2026 07:11

মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

Manual6 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫শ  টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার সিংড়াউলি গ্রামের রুমন শেখ (৪১) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শামীম আনোয়ার (৩২)।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার ৪নং শমসেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় রুমন শেখের বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তল্লাশি করে রুমন শেখের কাছ থেকে ৬৩ পিস এবং শামীম আনোয়ারের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫শ টাকাও জব্দ করা হয়।
এব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের  করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ