|
প্রকাশিত:Friday, 13 Nov 2026 06:11
সুরমাভিউ:- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সুনামপুরে প্রস্তাবিত ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’-এর নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি এই এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও চিকিৎসাসেবা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রিটিশ সার্জন ডা. আনোয়ারা আলী, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিও) হারুনুর রশিদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, বিএনপি নেতা ডা. আব্দুল গফুর ও ছায়াদ আহমদ, ফারুক আহমদ মেম্বার, কফিল উদ্দিন মেম্বার এবং মসলম উদ্দিন খান একাডেমির এডহক কমিটির সভাপতি শাহিনুর রেজা প্রমুখ।
পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- “সুনামপুরের মতো দুর্গম এলাকায় এই ম্যাটারনিটি হসপিটালটি প্রতিষ্ঠিত হলে তা অত্র অঞ্চলের মা ও বোনদের চিকিৎসাসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের চিকিৎসাসেবায় সরকারের পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগগুলো প্রশংসনীয়। যুক্তরাজ্যসহ প্রবাসীদের কষ্টার্জিত অর্থে নির্মিতব্য এই হাসপাতাল প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনন্য অবদান রাখবে।”
পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরী সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766