দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

প্রকাশিত:Sunday, 15 Nov 2026 08:11

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

Manual1 Ad Code

সুরমাভিউ:-  দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা শাখা অনুমোদিত হওয়ায় সিলেট মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখ থেকে কোতোয়ালি থানা তাঁতীদলের উদ্যোগে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Manual7 Ad Code

সিলেট মহানগর কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েছ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব আমিনুল হক বেলাল।

Manual6 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদির পাপ্পু, শাহপরান (র.) থানা তাঁতীদলের আহ্বায়ক মোঃ মুরশেদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনুক আহমদ।

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতারা সন্ত্রাসীদের ভাড়া করে দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বক্তারা অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা ঝটিকা মিছিল করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে শেখ হাসিনা দেশে ফিরলে ছাত্র-জনতা হত্যার দায়ে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে এবং এ দেশেই তাঁর ফাঁসি কার্যকর হবে বলে বক্তারা মন্তব্য করেন। এ সময় নেতারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও নির্ভয়ে রাজপথে থাকার আহ্বান জানান।

Manual3 Ad Code

কর্মসূচিতে কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়কদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলী আরশাদ খাঁন দিপু, এড. এ.পি.পি. মোঃ শাহ আলম, মোঃ শিপলু আহমদ, হানিফ আহমদ, মোঃ আব্দুর রহমান, এডভোকেট রোহিনা বেগম, আশরাফ হোসেন, সাহেদুল ইসলাম তারেক, মালেক মিয়া ও শহীদুর রহমান, নাজমুল ইসলাম সুমন, শালিক মিয়া খান, সুমন সরকারসহ সকল যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ