মৌলভীবাজারে ডায়াবেটিক সমিতির তিনদিন ব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

প্রকাশিত:Saturday, 14 Nov 2026 10:11

মৌলভীবাজারে ডায়াবেটিক সমিতির তিনদিন ব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদার সাথে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতি বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের চৌমুহনা প্রদক্ষিণ শেষে পুনরায় সমিতি প্রাঙ্গণে এসে সমিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন দিবসটি উপলক্ষে গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল—ডায়াবেটিক হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফ্রি ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান।
​কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় চৌমুহনা ট্রাফিক পুলিশ বক্সের পাশে ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়। এর আগে গত ১৩ নভেম্বর রাজনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও ফ্রি ডায়াবেটিস রোগ নির্ণয়, চিকিৎসাসেবা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন সমিতির সভাপতি ডা. এম এ আহাদের সভাপতিত্বে ও হিসাবরক্ষক মো. মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
​সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির স্বাস্থ্য সহকারী হাফিজ তালিব আহমদ মাহদী,ডায়াবেটিস এর ওপর তাৎপর্যমূলক বক্তব্য প্রদান করেন সমিতির চিফ মেডিকেল অফিসার ডা. মনোজ বিকাশ চাকমা।
মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, ডা. জিল্লুল হক, ডা. দিলশাদ পারভীন চৌধুরী, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস সরদার এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহের আলী মীর।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ নিয়াজ রহমান, কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী মনসুরুজ্জামান, জয়নুল ইসলাম খান, রাজনগর উপ-ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. জিল্লুল হক, সদস্য সচিব ছালিক আহমদ, নজরুল ইসলাম শামীম, কমলগঞ্জ উপ-ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনা সুলতানা, ডা. নুরহাত ফারহিন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম করিমসহ বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ম্যানেজার ও রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আগত রোগী, আমন্ত্রিত অতিথি এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ