হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত:Saturday, 14 Nov 2026 09:11
Manual7 Ad Code
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জে মরহুম হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃত্তি পরীক্ষায় ১৬টি প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর মোট ১৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১টি স্কুলের ৯৫ জন ও ৫টি মাদ্রাসার ৩৬ জন শিক্ষার্থী।
২০২৫ সালে মরহুম হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে বছর মোট ৩৩টি বৃত্তি প্রদান করা হয়।
মরহুম হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জের শিক্ষার মানোন্নয়ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়ক হিসেবে কাজ করতে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। এর মধ্যদিয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় প্রতিযোগিতা তৈরি হবে এবং শিক্ষার মানোন্নয়ন হবে। ভবিষ্যতে মরহুম হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা চলমান রাখতে আর্থিক ফান্ড তৈরি করে রাখা হয়েছে। যার মাধ্যমে প্রতি বছর এই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।
বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. হাবিবুর রহমান, হল সুপারের দায়িত্বে ছিলেন ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও সহকারী হল সুপার ছিলেন পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাও. তৌফিক মিয়া খান।