শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে: আরিফুল হক চৌধুরী

প্রকাশিত:Sunday, 15 Nov 2026 06:11

শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে: আরিফুল হক চৌধুরী

Manual3 Ad Code

সুরমাভিউ:-  শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও দি এইডেড হাই স্কুলের প্রাক্তন ছাত্র আরিফুল হক চৌধুরী বলেছেন, অতীতে কী হয়েছে তা নিয়ে না ভেবে স্কুলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং এর সার্বিক উন্নয়নে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য ও খেলাধুলার পূর্বের সুনাম পুনরায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই স্কুল থেকে অতীতে বহু কৃতি শিক্ষার্থী ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও খেলোয়াড় হিসেবে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব প্রাক্তন শিক্ষার্থীকে একটি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে নিবন্ধনের আওতায় এনে শতবর্ষের এই আয়োজনকে আরও জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তুলতে হবে।

Manual7 Ad Code

স্কুলের জাতীয়করণ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব উপস্থাপন করা হবে এবং জাতীয়করণের ব্যাপারে আমি সেটাও উপস্থাপন করবো। এছাড়া বর্তমান প্রজন্মের বিদেশে যাওয়ার প্রবণতা ও কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগাতে বিদ্যালয়ে একটি আধুনিক ভোকেশনাল সেন্টার ও ল্যাঙ্গুয়েজ কারিকুলাম চালুর ওপর বিশেষ জোর দেন তিনি। শিক্ষাক্ষেত্রে সরকারি ও মন্ত্রণালয়ের সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শতবর্ষের এই উৎসব যেন অত্যন্ত গুণগত মানসম্পন্ন হয়, সেজন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও সর্বাত্মক সহযোগিতা প্রদানে তিনি ব্যক্তিগতভাবে সবসময় পাশে থাকবেন। পরিশেষে, ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি শিক্ষকদের অতুলনীয় দায়িত্ববোধ, কঠোর তদারকি ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শিক্ষকদের সেই আদর্শ ও স্কুলের পুরোনো গৌরব পুনরুদ্ধার করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

শনিবার (১৪ নভেম্বর) রাতে দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা এবং লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথির দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা ও লোগো উন্মোচন করেন।

শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব অভিমন্যু ভট্টাচার্যের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি এইডেড হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি মো. বদরুজ্জামান সেলিম, প্রাক্তন ছাত্র সিলেট-৩ আসনের সংদ সদস্য এম. এ. মালিক, প্রাক্তন ছাত্র ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, প্রাক্তন ছাত্র  ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য, ব্যবসায়ী ফরিদ বকস্, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রানা কুমার সিনহা, অব. মেজর আমিন, প্রাক্তন ছাত্র ডিআইজি মোঃ জাবেদুর রহমান, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমশের আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র ডা. মোস্তফা শাহজামাল বাহার, প্রাক্তন ছাত্র ও শিক্ষক বনমালী কুমার রায়, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জজ কোটের সহকারি এডিশনাল এপিপি আব্দুল মুকিত অপি, লগো নিবাচিত করেন শামসুল বাছিত শেরো ও ফয়সল মো. মহসিন। লগো ডিজাইনার ইসমাইল গনি হিমন। অনুষ্ঠানে লগো সম্বলিত টিশাট উপহার দেন ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক। অ্যাপায়নে সহযোগিতা করেন সমাজকমী মোহাম্মদ এহছানুল হক তাহের। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষানুরাগী, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আমিন্ত্রত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি এইডেড হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি মো. বদরুজ্জামান সেলিম বলেন, শতবর্ষের এই গৌরবোজ্জ্বল আয়োজন বিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য, শিক্ষা, সাফল্য ও গৌরবময় পথচলার এক অনন্য স্মারক হয়ে থাকবে।

Manual6 Ad Code

উদযাপন পর্ষদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও আয়োজনে অনুষ্ঠানটি সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জানান শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ইয়াহিয়া আহমদ। শতবর্ষ উদ্যাপন সমৃক্ত প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৭১১ ৩২৭৪২৪ (আহ্বায়ক), ০১৭১১ ৩৪৪০৪২, (সদস্য সচিব) ০১৭১১ ০৪১২৯৩ (রেজিষ্ট্রেশন সদস্য সচিব, উপ পরিষদ) বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ