চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয় : লায়ন রেজাউল হক জুনু

প্রকাশিত:Sunday, 15 Nov 2026 06:11

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয় : লায়ন রেজাউল হক জুনু

Manual8 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে লায়ন্স পরিবারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। অথচ আর্থিক অসচ্ছলতা ও নানা সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। মানবতার সেবায় হাসপাতালটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে চিকিৎসাসেবা দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি হাসপাতালের উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি আরোও বলেন, মানবসেবার মহান ব্রত নিয়ে লায়ন্স পরিবার দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চক্ষু চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে হাসপাতালটিকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

Manual3 Ad Code

রবিবার (১৫ নভেম্বর) নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট সংলগ্ন সিলেট লায়ন্স ফাউন্ডেশনের প্রকল্প ‘লায়ন্স চক্ষু হাসপাতাল’-এর বহিঃবিভাগের চক্ষু চিকিৎসাসেবার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহেরের সভাপতিত্বে ও লায়ন কাজী আব্দুল মুকিত সুমন এবং লায়ন আমিন উদ্দিনের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি১ বাংলাদেশের জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, প্রাক্তন জেলা গভর্নর লায়ন হেলেন আক্তার নাসরিন, কনভেনশন চেয়ারপারসন হারুন উর রশিদ দীপু, হাসপাতালের উপদেষ্টা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

Manual1 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোস্তফা শাজাহান বাহার, সাবেক চেয়ারম্যান লায়ন খায়রুন নেছা শেলি, সাবেক চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন চন্দন শাহা, লায়ন সামুন মাহমুদ, লায়ন হুমায়ুন কবির, লায়ন গৌতম বণিক, লায়ন এডভোকেট গনঘেষ দাস, ব্যবসায়ী ফজলুর রহমান, পাবলিক রিলেশন চেয়ারপারসন লায়ন আশফাক আহম্মেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই বহিঃবিভাগ চালুর মাধ্যমে সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক চক্ষু রোগী সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।-বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ