তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়

প্রকাশিত:Monday, 16 Nov 2026 06:11

তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়

Manual7 Ad Code

সুরমাভিউ:-  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমার ৩ নং তেতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাজী শাহ আলম দলের নেতাকর্মীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও তেতলী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী শাহ আলম তার নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছেন।

Manual3 Ad Code

তেতলি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আজমল আলীর সভাপতিত্বে হাজী শাহ আলম নিজের প্রার্থিতা জানান দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী সহ ইউনিয়নবাসীর সমর্থন সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী মুহাম্মদ ছইল মিয়া, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মুক্তার হোসেন, তেতলী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হাজী শফিক মিয়া, উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য আব্দুল গফফার, ইউনিয়ন বিএনপি’র ১ম সহ-সভাপতি আরশ আলী, ইউনিয়ন বিএনপি’র সদস্য হারুন মেম্বার সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আলম, সিলেট জেলা যুবদলের ১ম সহসভাপতি মকসুদুল করিম নুহেল, জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক শাহেদ আহমদ, তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল মালিক, সাধারন সম্পাদক মুরাদ হাসান জামাল, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, যুবদল নেতা আনা মিয়া, শাহপরান আহমদ, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সুনু মিয়া, সাধারণ সম্পাদক আজির উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  নুরুদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ মিয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, দক্ষিণ সুরমা থানা শাখার আহ্বায়ক রায়হান আহমদ, যুবদল নেতা শাহজাহান আহমদ, কামাল মিয়া।

Manual1 Ad Code

এছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ