অধিক্ষেত্র সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত:Monday, 16 Nov 2026 06:11

অধিক্ষেত্র সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

Manual7 Ad Code

সুরমাভিউ:-  কর্ম-অধিক্ষেত্র সুরক্ষা এবং প্রস্তাবিত বিতর্কিত বিধিমালা বাতিলসহ পাঁচ দফা দাবিতে সিলেটে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা (কাজী)।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সিলেট কাজী কল্যাণ সমিতি’ ও ‘সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি’র যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা বদরুল ইসলাম এবং পরিচালনা করেন সিলেট কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ আব্দুল জলিল খান।

Manual5 Ad Code

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬’-এর প্রস্তাবিত খসড়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে আলেম-ওলামাদের সাথে দীর্ঘ আলোচনার ভিত্তিতে প্রতিষ্ঠিত নিকাহ্ রেজিস্ট্রারদের বর্তমান কর্ম-অধিক্ষেত্র পরিবর্তন এবং সাধারণ ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়নে একজনের পরিবর্তে একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগের বিধান না করে বর্তমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগে ধর্মীয় জ্ঞান ছাড়া কেবল সাধারণ ডিগ্রির ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে বিবাহ ও তালাকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামি শরিয়তের বিধানে মারাত্মক শরিয়াহগত ভুল ও সামাজিক জটিলতা তৈরি হবে। বক্তারা বলেন, বিধিমালা প্রণয়ন ও সংশোধন সংক্রান্ত কমিটিতে সারাদেশের নিকাহ্ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কমপক্ষে দুইজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বিবাহ, তালাক, নকল ও কমিশন ফি বৃদ্ধি করতে হবে।

Manual5 Ad Code

কর্মসূচিতে বক্তারা আরো বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আলেম সমাজ ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি করতে চায়। তাই তারা সরকারকে ভুল পথে পরিচালিত করার জন্য এসকল চক্রান্ত করছে। প্রস্তাবিত বিতর্কিত খসড়া বিধিমালা বাতিল করে নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান কর্ম-অধিক্ষেত্র সুরক্ষায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি।

অবস্থান কর্মসূচিতে সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী সৈয়দ মুজাম্মিল উদ্দিন, সহ-সভাপতি কাজী মাওলানা মোঃ নুরুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ আব্দুল হাসিব, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ জাকারিয়া খান, কাজী মাওলানা মো. আবুল কাশেম, কাজী মাওলানা আব্দুল্লাহ, কাজী কয়েস খান, কাজী মাওলানা জামাল উদ্দিন, কাজী মাওলানা আব্দুল ওদুদ, কাজী আব্দুস শাকুর, কাজী মাওলানা ফখরুদ্দিন ও কাজী মাওলানা আব্দুল বাসিদ প্রমুখ। সিলেট কাজী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সভাপতি কাজী মাওলানা মোঃ জয়নুল ইসলাম মুনিম, সহ-সভাপতি কাজী মাওলানা মোঃ বদরুদ্দোজা, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবু সালেহ মওদুদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক কাজী মাওলানা নুরুল আমিন, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক কাজী মাওলানা মোঃ আব্দুল মুকিত, সদস্য কাজী মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, কাজী মাওলানা ইমরান আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

অবস্থান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা গোলাম আহমদ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ