|
প্রকাশিত:Tuesday, 17 Nov 2026 11:11
গোলাপগঞ্জ প্রতিনিধি:- সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নাইম আহমদ (২৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাইম আহমদ ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এলাকার মনছুর আহমদের বড় ছেলে।
নাঈমের বড় চাচা মইজ উদ্দিন মজনু মিয়া বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ভাদেশ্বর নালিউরি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাঈম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এসআই দেওলয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে বিকেলে নাইমের মরদেহ তার বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা, আত্মীয়স্বজন ও উপস্থিত এলাকাবাসী। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এরপর বাদ মাগরিব ভাদেশ^র ইউপির ফতেহখানী জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয় নাঈমের। পরিবারের বড় ছেলেকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা।
অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে নির্বাক তার বাবা।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছবেদ আলী বলেন, নিহত নাঈমের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে। এবং গুরুত্বর আহত সিএনজি চালক সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766