মৌলভীবাজারে কাজী সমিতি’র উদ্যোগে কলমবিরতী ও অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশিত:Tuesday, 17 Nov 2026 08:11

মৌলভীবাজারে কাজী সমিতি’র উদ্যোগে কলমবিরতী ও অবস্থান কর্মসূচি পালিত

Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার মৌলভীবাজারসহ সারাদেশে এক ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট ও কলমবিরতি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার ১৬ নভেম্বর  সকাল থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান জেলার নিকাহ রেজিস্ট্রাররা। একই সময়ে দেশের অন্যান্য জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অভিন্ন কর্মসূচি পালিত হয়।
নিকাহ রেজিস্ট্রাররা জানান, পেশাগত স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতেই কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে দাবিগুলো দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ